লক্ষ্মীপুরে সত্যরঞ্জন দাসের ধান পুড়িয়ে দিয়েছে।

ছবি: লক্ষ্মীপুরে সত্যরঞ্জন দাসের ধান পুড়িয়ে দিয়েছে।

লক্ষ্মীপুরে সত্যরঞ্জন দাসের ৯৬ শতাংশ জমির পাকা ধান পুড়িয়ে দিয়েছে।

এই ঘটনা ঘটে ১লা জানুয়ারি বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরআফজল গ্রামের সামা গ্রামে।

ক্ষতিগ্রস্ত কৃষক সত্যরঞ্জন দাস একই গ্রামের সুবল চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় কৃষক সত্যরঞ্জন দাস বাদি হয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ক্ষতিগ্রস্ত কৃষক সত্যরঞ্জন দাস জানান, গত কয়েকদিন ধরে ৯৬ শতাংশ জমির পাকা ধান মাড়াইয়ের জন্য কেটে জমিতেই স্তূপ করে রেখেছিলেন। শুক্রবার ভোর ৫টার দিকে প্রতিবেশীরা ওই ধানে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে তিনি দৌড়ে গিয়ে তার জমিতে আগুন দেখতে পান। এসময় দেখেন ৯৬ শতাংশ জমির সবগুলো ধান পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, ‘অনেক ধারদেনা করে আমি জমিগুলোতে ধান চাষ করেছি। গত কয়েকদিন ধরে ধান কেটে ক্ষেতেই স্তূপ করে রেখেছিলাম। ধান বাড়িতে নেওয়ার আগেই বৃহস্পতিবার রাতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে, কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে সঠিকভাবে বলতে পারছি না।’

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *