
নওগাঁয় মিঠুন সরকারের(২৫) রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনা ঘটে ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১টার দিকে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী এলাকায়।
নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।
জানা যায়, দুপুর ১টার দিকে মহাদেবপুরের হাট চকগৌরী বাজারে চোর সন্দেহ স্থানীয়রা মিঠুন সরকার কে ধাওয়া করে। এরপর থেকে মিঠুন সরকার নিখোঁজ ছিলেন। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের একটি খাল থেকে মিঠুন সরকারের মরদেহ উদ্ধার করে।
নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তাফা জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এরপর রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত মিঠুন সরকার চোর কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। তবে অভিযোগ পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।