
লক্ষ্মীপুরে বিপ্লব দাসের(৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনা ঘটে, ৯ জানুয়ারী শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিপ্লব দাসের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিপ্লব দাস (৪৫) লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ১নং ওয়ার্ডের প্রান বল্লভের পাল বাড়ির বিজয় কৃষ্ণ দাসের ছেলে।
জানযায় শুক্রবার বিকেলে বিপ্লব দাসের কাকাতো ভাই বাঁশ কাটতে গিয়ে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।
এ বিষয়ে রায়পুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।