নিখোঁজ নিমাই পাহানের মরদেহ উদ্ধার।

ছবি: নিমাই পাহানের মরদেহ।

নিখোঁজের চার দিন পর নিমাই পাহানের(৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনা ঘটে, ১৪ জানুয়ারি বুধবার নাটোর জেলা সদর উপজেলার আব্দুলপুর গ্রামে।

নিহত নিমাই পাহান(৬০) একই গ্রামের মৃত রঘু পাহাড়ের ছেলে।

জানা যায়, ৪ দিন আগে নিমাই পাহান নিখোঁজ হন। এরপর বুধবার দুপুরে নাটোর সদরের আব্দুলপুর গ্রামের একটি পুকুরে ওই বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *