
তেলের টাকা চাওয়ায় রোড জিহাদের মাধ্যমে গাড়িচাপা দিয়ে রিপন সাহাকে হত্যা করেছে কামাল হোসেন।
এই ঘটনা ঘটে, ১৬ জানুয়ারি শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী জেলা সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে।
নিহত রিপন সাহা রাজবাড়ী জেলা সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।
ওই ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, একটি কালো রঙের প্রাইভেট কার এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়ে চলে যতে চাইলে রিপন গাড়ির সামনে গিয়ে বাধা দিলে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, পাম্পে ওই গাড়িটি থামার পর ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়ি থেকে নামেন এবং পাশে দাঁড়িয়ে থেকে নিহত রিপনকে দিয়ে ৫ হাজার টাকার তেল ওই গাড়িতে নেন।
এরপর সুজন গাড়িটির পেছনের সিটে গিয়ে বসেন।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভোর রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬ নম্বরের একটি গাড়ি। এ সময় টাকার জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে যায়। এর কিছুক্ষণ পরে অন্য শ্রমিক জাকির হোসেন এসে রিপনের মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখেন।
এ সময় মরদেহের মাথা ও মুখ থেঁতলানো ছিল।
অভিযুক্ত আবুল হোসেন সুজন রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি এবং কামাল হোসেন হলেন সুজনের প্রাইভেট কার চালক।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঠিকাদার আবুল হাসেম সুজন ও চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা ও প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।