রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট, আহত ২।

ছবি: ডাকাতি।

হরিদাস সরকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি করে দুইজন কে কুপিয়ে আহত এবং ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

এই ঘটনা ঘটে, ১৯ জানুয়ারি সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে কায়েতপাড়া গ্রামের ব্যবসায়ী হরিদাস সরকারের বাড়িতে হানা দেয় ১০/১২ সদস্যের একটি মুখোশধারী ডাকাত দল। ডাকাতরা ঘরে ঢুকে হরিদাস সরকারের হাত-পা বেঁধে ফেলে এবং পরিবারের নারী ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এসময় লুটপাটে বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে হরিদাস সরকার (৪০) ও তার ভাতিজা পিজুস সরকারকে (২২) কুপিয়ে আহত করে।

ডাকাত দল ওই বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায়ও হরিদাস সরকার বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার খোঁজ নেওয়া হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং এই চক্রটিকে চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুতই আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *