
কুমিল্লায় কালীমন্দিরে ভেকু দিয়ে হামলা ভাঙচুর করে আবদুল্যাহ আল ফাহিম।
এই ঘটনা ঘটে, ১৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা জেলা বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের চালিয়ায় কালীমন্দিরে।
হামলাকারী আবদুল্যাহ আল ফাহিম বরুড়া উপজেলা পৌরসভার দেওড়া ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে।
এ বিষয়ে বরুড়া চালিয়া শীল বাড়ির বাসিন্দা অশ্বিনী চন্দ্র শীলের ছেলে সঞ্চিত শীল বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি বলেন, চালিয়া বড়দীঘির পাড়ে অবস্থিত আনুমানিক ২০০ বছরের পুরনো কালীমন্দিরটিকে ফাহিম অজ্ঞাতনামা ভেকু চালকের সহায়তায় ধর্মীয় উপাসনালয় পুরাতন কালীমন্দির, দৌল মন্দিরটি ভেঙে দেয়। এ সময় দৌল মন্দিরটি একেবারে গুঁড়িয়ে দেয়। এ সময় ভাঙচুরের ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
পরে এলাকাবাসী বরুড়া থানায় খবর দিলে বরুড়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও কুমিল্লা পুলিশ সুপারসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন।