নিরাপত্তাহীনতায় পরিবার: ফেনীতে লুটপাটের পর মন্দিরে আগুন।

ছবি: লুটপাটের পর মন্দিরে আগুন।

ফেনী জেলায় একটি পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।

এই ঘটনা ঘটে, ১লা মার্চ রোববার রাতে ফেনী জেলা দাগনভূঞা উপজেলার তুলাতলি বাজার–সংলগ্ন ব্র্যাক অফিসের পাশে মনোরঞ্জন ডাক্তারের বাড়ির পারিবারিক মন্দিরে।

মন্দিরের লোহার ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। মন্দিরে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে এবং এরপর আগুন ধরিয়ে দেয়। মন্দিরের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্দির ও বাড়ির মালিক নারায়ণ চন্দ্র নাথ ও শ্যামল চন্দ্র নাথ বলেন, দুর্বৃত্তের দেওয়া আগুন ও লুটপাটে মন্দিরের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বাড়ির সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন তাঁরা।

সোমবার সকালে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল ইসলাম ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পুলিশের একটি দল প্রহরায় আছে। এ ছাড়া দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থানীয় নেতারা ঘটনাস্থল গিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল ইসলাম বলেন, মন্দিরে আগুন দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি পদক্ষেপ নিতে পুলিশকে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *