চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের ঘরে অগ্নিসংযোগ করেছে টি. ইসলাম গং।

ছবি: আদিবাসীদের ঘরে অগ্নিসংযোগ।

চাঁপাইনবাবগঞ্জে পুকুর নিয়ে বিরোধের ঝেরে আদিবাসীদের ঘরে অগ্নিসংযোগ করেছে টি. ইসলাম গং।

১৭ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর উপজেলার ঝিলিম ইউপির টংপাড়ায় রাজোয়ারদের গ্রামে এ ঘটনা ঘটে।

আদিবাসী রাজোয়াদের অভিযোগ, দেড়শ বছর ধরে তাদের তিন পুরুষ এই গ্রামে বসবাস করছে। তাদেরকে উৎখাত করতেই টি. ইসলামের লোকজন ঘরে আগুন দিয়েছে।

রাবণ রাজোয়ারের অভিযোগ, গ্রামের লোকজন দেখেছে, মো. রাসেল, মো. সোহেল ও রানা নামের তিনজন আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় আমনূরা পুলিশ ফাঁড়ির চার সদস্য গ্রামের একপাশে লোকজনের সঙ্গে কথা বলেছিলেন। আগুন লাগার পর পুলিশের লোকজনও সেই দৃশ্য দেখেছে।

আমনূরা পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজুর রহমান বলেন, “গ্রাম সংলগ্ন একটি পুকুরে টি. ইসলাম নামে এক ব্যক্তির লোকজন মাছ মারার অভিযোগে। আমরা তাদের পুকুর থেকে উঠিয়ে দেওয়ার জন্য গিয়েছিলাম। এ সময় গ্রামের পাশে লোকজন নিয়ে টি. ইসলামও উপস্থিত ছিলেন। তিনি সেখান থেকে চলে যাবার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুকুর নিয়ে টি. ইসলামের সঙ্গে বিরোধ রয়েছে গ্রামবাসীর। টি. ইসলামের লোকজনের পুকুরে নামার অভিযোগ পেয়ে আমরা গ্রামে গিয়েছিলাম।”

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান বলেন, “টংপাড়ার নৃগোষ্ঠীর গ্রামের পাশে একটি পুকুর নিয়ে টি. ইসলামের সঙ্গে গ্রামবাসীর বিরোধ দীর্ঘদিনের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *