গাজীপুরে মুসলিমদের মারধরে নিহত লিটন চন্দ্র ঘোষ।

ছবি: নিহত লিটন চন্দ্র ঘোষ।

গাজীপুরে লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি (৫৫) কে পিটিয়ে হত্যা করেছে তিন মুসলিম ব্যাক্তি।

এই ঘটনা ঘটে, ১৭ জানুয়ারি শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলার বড়নগর সড়কের পৌরসভা সংলগ্ন এলাকায়।

নিহত লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি (৫৫) গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলার চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষ ওরফে কালুর ছেলে। তিনি ওই এলাকায় অবস্থিত ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেলের’ মালিক।

জানা যায়, বেলা ১১টার দিকে মাসুম মিয়া ওই হোটেলে যান। এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান কর্মী অনন্ত দাশ (১৭)-এর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে মাসুমের বাবা মোহাম্মদ স্বপন মিয়া ও মা মাজেদা খাতুন ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় পরিস্থিতি শান্ত করতে কালি ঘোষ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে বেলচা দিয়ে তার মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এ ঘটনার পর আশপাশের লোকজন তিনজনকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার মৃত তারা মিয়ার ছেলে মোহাম্মদ স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) এবং তাদের ছেলে মাসুম মিয়া (২৮)।

ওসি জাকির হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *